× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

অনলাইনে বিপাকে বয়স্ক করদাতারা, ২৬ লাখের বেশি ই-রিটার্ন দাখিল

দক্ষিণের খবর ডেস্ক

প্রকাশ: রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পিএম

আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম

অনলাইনে বিপাকে বয়স্ক করদাতারা, ২৬ লাখের বেশি ই-রিটার্ন দাখিল
সব করদাতাকে অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে সরকার। গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ করদাতাদের জন্য অনলাইন উদ্বোধনের পর থেকে ২৬ লাখের বেশি ই-রিটার্ন দাখিল করেছেন।

আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর অনুযায়ী সময় আছে মাত্র ৯ দিন। এদিকে এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, ই-রিটার্ন ব্যবস্থায় যুক্ত হবে ব্যাংকিং তথ্য।

প্রথমবারের মতো অনলাইনে রিটার্ন জমা দিতে গিয়ে অনেক করদাতা বিপাকে পড়েছেন। প্রযুক্তিজ্ঞান কম থাকায় অনেক বয়স্ক করদাতা এই বিপাকে পড়েন। ৬০ বছর বয়সী উত্তরার ব্যবসায়ী মকবুল হাসান ই-রিটার্ন দেওয়া জমা নিয়ে ভোগান্তিতে পড়েছেন। তিনি গণমাধ্যমকে জানান, অনলাইনে রিটার্ন জমা দেওয়ার মতো আমার প্রযুক্তিজ্ঞান নেই। প্রতিবছর কর কার্যালয়ে গিয়ে রিটার্ন রিটার্ন দেই। এবার অনলাইনে দিতে হবে, কিন্তু আমি অনলাইনে কীভাবে জমা দেব, তা জানি না। তিনি বলেন, এ বছর প্রথমবারের মতো এমনভাবে রিটার্ন দেওয়া চালু করায় পরিবারের অপেক্ষাকৃত নবীন সদস্যরা প্রযুক্তিজ্ঞান ভালো থাকলেও তারা পুরোপুরি বিষয়টি বুঝে উঠতে পারছেন না। অপেক্ষাকৃত বয়োজ্যেষ্ঠদের ছাড় দেওয়া উচিত বলে তিনি মনে করেন। উত্তরার ব্যবসায়ী মকবুল হাসানের মতো এমন অনেক করদাতা এখন বিপাকে পড়েছেন। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ ও জেলা-উপজেলার করদাতারা বেশি ভোগান্তিতে পড়েছেন।

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাকি ৯ দিন

২০২৫-২৬ কর বছরে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নির্দিষ্ট কিছু করদাতা ছাড়া ব্যক্তি-শ্রেণির সব করদাতাদের জন্য এবার আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে এনবিআর। এবার ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়-ব্যয়ের খবর জানিয়ে আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিতে হবে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে। এক্ষেত্রে সময় বাকি আছে আর মাত্র ৯ দিন।

সম্প্রতি আয়কর আইন, ২০২৩–এর ধারা ৩২৮ এর উপধারা (৪) অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। বিশেষ আদেশ নং–১/২০২৫ এর ক্রমিক নং–১ অনুসারে বিশেষ শ্রেণির করদাতা ছাড়া অন্য সব স্বাভাবিক ব্যক্তি করদাতাকে পোর্টালের মাধ্যমে ই-রিটার্ন দাখিল করতে হবে।

বর্তমানে দেশের প্রায় এক কোটি ১৫ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। করযোগ্য আয় থাকলে টিআইএনধারীদের রিটার্ন দিতে হয়। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ২০২৫-২৬ কর বর্ষের আয়কর রিটার্ন দাখিলের জন্য বিনীত অনুরোধ করছে জাতীয় রাজস্ব বোর্ড।

চলতি বছর এনবিআর এক বিশেষ আদেশের মাধ্যমে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ব্যতীত সব ব্যক্তিগত করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। তবে যারা এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পেয়েছেন, তারাও ইচ্ছা করলে অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারেন।

এনবিআর জানায়, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতারাও পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ করে ereturn@etaxnbr.gov.bd এ আবেদন করলে তাদের ই-মেইলে OTP ও রেজিস্ট্রেশন লিংক পাঠানো হচ্ছে। এর মাধ্যমে তারা সহজেই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন। ই-রিটার্ন সিস্টেমে করদাতাদের কোনো কাগজপত্র আপলোড করতে হয় না। কেবল আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য প্রদান করলেই তাৎক্ষণিকভাবে Acknowledgement Slip ও আয়কর সনদ প্রিন্ট করা সম্ভব হচ্ছে। ফলে দেশে ও বিদেশে অবস্থানরত করদাতাদের মধ্যে ই-রিটার্ন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যার দ্রুত সমাধানে এনবিআর একটি কল সেন্টার (০৯৬৪৩ ৭১ ৭১ ৭১) চালু করেছে, যেখানে করদাতারা তাৎক্ষণিক টেলিফোনিক সহায়তা পাচ্ছেন। পাশাপাশি, www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের eTax Service অপশন এবং দেশের প্রতিটি কর অঞ্চলে স্থাপিত ই-রিটার্ন হেল্প ডেস্ক থেকেও সরাসরি সেবা পাওয়া যাচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগ

অনলাইনে ই-রিটার্ন জমায় সহায়তা করার জন্য প্রতিটি কর অঞ্চলে একটি করে সহায়তা বুথ চালু করা হয়েছে। গতকাল রোববার সেগুনবাগিচার কর অঞ্চল-১১ এবং অন্য কার্যালয়গুলো ঘুরে দেখা গেছে, বুথগুলো থাকলেও করদাতা নেই। আবার কয়েকটি সহায়তা বুথে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মীকে দেখা যায়নি। বেলা ১১টার দিকে সেগুনবাগিচার কর অঞ্চল-১১ ই-রিটার্ন বুথে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পাশের বুথের অন্য কর্মীর কাছ থেকে জানা গেল, সহায়তাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ছুটিতে আছেন। ওই অঞ্চলের কর কার্যালয়ের ই-রিটার্ন বুথগুলোতে কোনো সেবাপ্রার্থী দেখা যায়নি।

জানা গেছে, ই-রিটার্ন বুথে গেলে যেকোনো করদাতার অনলাইনে রিটার্ন দেওয়ার ব্যবস্থা করে দেবেন। এ জন্য আয়ের প্রমাণপত্র, ছবি, কর শনাক্তকরণ নম্বরের ফটোকপিসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে। তবে করদাতার এমন একটি মোবাইল নম্বর থাকতে হবে, যা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে কেনা হয়েছে। তা না হলে অনলাইনে রিটার্ন দিতে পারবেন না। সব করদাতাকে রিটার্ন দিতে হলে এই ওয়েবসাইটে গিয়ে জমা দিতে হবে। এ জন্য প্রথমে নিবন্ধন নিতে হবে। নিবন্ধন নিয়ে পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আপনার রিটার্ন জমা দিতে পারবেন।

কীভাবে পরিশোধ করবেন কর

করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহারে ঘরে বসেই কর পরিশোধ করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারেন, তাৎক্ষণিকভাবে নিজেই স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্ন দাখিলের রসিদ প্রিন্ট নিতে পারেন এবং প্রয়োজনীয় তথ্য উল্লেখপূর্বক স্বয়ংক্রিয়ভাবে আয়কর সনদ প্রিন্ট করতে পারেন।

পাঁচ ধরনের করদাতাকে ছাড়

পাঁচ ধরনের করদাতাদের অনলাইনে রিটার্ন জমার বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে এনবিআর। এছাড়া অন্য সব করদাতার অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। যাদের অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া থেকে ছাড় দেওয়া হয়েছে, তারা হলেন— ১) ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা; ২) শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদ দাখিল সাপেক্ষে); ৩) বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা; ৪) মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং ৫) বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক। তবে তারা চাইলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

২৬ লাখের বেশি করদাতার ই-রিটার্ন দাখিল

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, প্রায় ৪২ লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিতে রেজিস্ট্রেশন করেছেন। জমা দিয়েছেন ২৬ লাখের বেশি। তিনি বলেন, প্রতিদিন গড়ে ১৫ হাজারের বেশি করদাতা রিটার্ন জমা দিতে রেজিস্ট্রেশন করেন।

এর আগে জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পর্যন্ত ২০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। চলতি বছরের ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ই-রিটার্ন দাখিলের জন্য ওয়েবসাইটি উদ্বোধন করেন। এনবিআর সকল ব্যক্তি করদাতাকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের অনুরোধ জানিয়েছে।

ই-রিটার্ন ব্যবস্থায় যুক্ত হচ্ছে ব্যাংকিং তথ্য

আয়কর ব্যবস্থাকে স্বচ্ছ ও সহজ করতে আগামী বছর থেকে ই-রিটার্ন ব্যবস্থায় ব্যাংকিং তথ্য যুক্ত করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। তিনি বলেন, আগামী বছর রিটার্ন দাখিলের জন্য অ্যাপস তৈরি করা হবে।

গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘আয়কর রিটার্ন দাখিল সাপোর্টিং বুথ’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, রাজস্ব আয়ে তথ্যের কারচুপি বড় বাধা। অনলাইনে রিটার্ন জমা দেওয়া হলে সরকারের আয় বাড়বে।

মন্তব্য করুন

  • ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

    ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

  • কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

    কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

  • শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

    শিবচরে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

  • শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

    শিবচরের এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩,বিকল বাসকে পেছন থেকে ধাক্কা, আহত অন্তত ২৫

  • শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

    শিবচরের চেয়ারম্যান গেট বাজারে গভীর রাতে আগুন

  • শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

    শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটে মাদক-কিশোর গ্যাং ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

    অরাজকতা করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হতে পারবে না: খোকন তালুকদার

  • শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

    শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

  • 'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে'  _ হেলেন জেরিন খান

    'নতুন প্রজন্মের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে' _ হেলেন জেরিন খান

  • রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

    রাজৈরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে কিশোরী নিহত, মা-বোনসহ আহত ৪

সব খবর

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

  • শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জুনায়েদ চোকদার এর উপর হামলা

    শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জুনায়েদ চোকদার এর উপর হামলা

  • 'শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান রয়েছে' :পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    'শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান রয়েছে' :পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

সব খবর

আরও পড়ুন

শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

শিবচরে হত দরিদ্রদের মাঝে গাভী বিতরণ

বদলে গেলো শিবচর ডাকঘরের নাম

বদলে গেলো শিবচর ডাকঘরের নাম

শিবচরে বর্জ্য থেকে মিলবে জৈব সার ও বায়োগ্যাস!

শিবচরে বর্জ্য থেকে মিলবে জৈব সার ও বায়োগ্যাস!

আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি: অর্থমন্ত্রী

আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি: অর্থমন্ত্রী

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team